প্রকাশিত বাক্য ২০: ১-৩ | Revelations 20: 1-3
প্রকাশিত বাক্য ২০: ১-৩ | Revelations 20: 1-3
পরে আমি স্বর্গ হইতে এক দূতকে নামিয়া আসিতে দেখিলাম,
তাঁহার হস্তে অগাধলোকের চাবি এবং বড় এক শৃঙ্খল ছিল।
তিনি সেই নাগকে ধরিলেন; এ সেই পুরাতন সর্প,
এ দিয়াবল [অপবাদক] এবং শয়তান [বিপক্ষ];
তিনি তাহাকে সহস্র বৎসর বদ্ধ রাখিলেন,
আর
তাহাকে অগাধলোকের মধ্যে ফেলিয়া দিয়া
সেই স্থানের মুখ বদ্ধ করিয়া
মুদ্রাঙ্কিত করিলেন;
যেন ঐ সহস্র বৎসর সম্পূর্ণ না হইলে সে
জাতিবৃন্দকে আর
ভ্রান্ত করিতে না পারে;
তৎপরে অল্প কালের নিমিত্ত তাহাকে মুক্ত হইতে হইবে।
Comments
Post a Comment