গীতসংহিতা ১১৯: ১০৫-১১২ | Psalms 119: 105-112

 


গীতসংহিতা ১১৯: ১০৫-১১২ | Psalms 119: 105-112

নূন।

105 তোমার বাক্য আমার চরণের প্রদীপ,
আমার পথের আলোক।

106 আমি শপথ করিয়াছি, স্থির করিয়াছি,
তোমার ধর্ম্মময় শাসনকলাপ পালন করিব।

107 আমি অতিশয় দুঃখার্ত্ত;
হে সদাপ্রভু, তোমার বাক্যানুসারে আমাকে সঞ্জীবিত কর।

108 সদাপ্রভু, বিনয় করি, আমার স্বেচ্ছায় দত্ত মুখের উপহার সকল গ্রাহ্য কর,
ও তোমার শাসনকলাপ আমাকে শিক্ষা দেও।

109 আমার প্রাণ নিরন্তর আমার করতলে,
তথাপি আমি তোমার ব্যবস্থা ভুলিয়া যাই নাই।

110 দুষ্টগণ আমার নিমিত্ত ফাঁদ পাতিয়াছে,
কিন্তু আমি তোমার নিদেশপথ হইতে বিপথগামী হই না।

111 তোমার সাক্ষ্যকলাপ আমি চিরতরে অধিকার করিয়াছি,
কারণ সে সকল আমার চিত্তের হর্ষজনক।

112 আমি তোমার বিধিকলাপ পালন করিতে মনকে লওয়াইয়াছি,
চিরকালের জন্য, শেষ পর্য্যন্ত।

 

Comments

Popular posts from this blog

প্রকাশিত বাক্য ২০: ১-৩ | Revelations 20: 1-3